‘আশা করবো এক মাস বিএনপির মিথ্যাচার বন্ধ থাকবে’

পবিত্র রমজান মাসে বিএনপি নেতারা কোনো মিথ্যাচার করবেন না বলে আশা করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘আমি শুনলাম বিএনপি না কি অনশন করছে এবং অনশনের সময় আশপাশের খাবারের দোকানে ভালো বিক্রি হচ্ছে।
বিএনপির রাজনীতি তো মিথ্যার ওপর প্রতিষ্ঠিত।
আশা করবো, সমস্ত মিথ্যা তারা আজকেই বলে দেবে।
আগামী এক মাস অন্তত মিথ্যাচারটা বন্ধ থাকবে।’

শনিবার দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের বিএনপি বিষয়ক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

দ্রব্যমূল্য নিয়ে বিএনপির বিভিন্ন বক্তব্য বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য কমে আসা শুরু হয়েছে।
সরকার এক কোটি ফ্যামিলি কার্ড দিয়েছে, এতে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।
আর এর ফলে বিএনপির অস্বস্তি ও অস্থিরতা দুই-ই বেড়ে গেছে। একারণেই তাদের নেতারা উদভ্রান্তের মতো কথা বলছেন।’

Comments (0)
Add Comment