রমজানের মধ্যে ইউক্রেন যুদ্ধের প্রভাব সৌদি আরবে

বিশ্বের বিভিন্ন দেশের মতো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে সৌদি আরবেও।
ইউরোপ থেকে আমদানিনির্ভর সব রকমের ফলের দাম বেড়ে গেছে দেশটিতে। আর রমজান মাস শুরু হওয়ায় ক্রেতা চাহিদাও বাড়ছে সমানতালে।
রমজান উপলক্ষ্যে প্রতিবছর ফলের চাহিদা বেড়ে যায় সৌদি আরবের আজিজিয়া ফল মার্কেটে।
আর এবার অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি বেচাকেনা হওয়ায় দ্বিগুণ লাভের আশা করছেন ব্যবসায়ীরা।
তবে এবারের রমজানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে চাহিদার বিপরীতে ফল কম আসায় দাম বেড়েছে।
আর এর প্রভাব পড়তে শুরু করেছে ভোক্তা পর্যায়ে।

দক্ষিণ আফ্রিকা, চীন, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে দুবাই হয়ে ফল আসে সৌদি আরবের বৃহত্তম ফলের মার্কেট আাজিজিয়াতে।
পরে সেখান থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রফতানি করা হয়।

Comments (0)
Add Comment