মহামারি করোনায় বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। এরমধ্যে আগের দিনের তুলনায় এক হাজারের বেশি মৃত্যু ও পাঁচ লাখেরও বেশি দৈনিক শনাক্ত রোগী বেড়েছে।
২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৪৮২ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মারা গিয়েছিল ২ হাজার ৩৯৭ জন।
এ নিয়ে মহামারি শুরুর পর থেকে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৮২ হাজার ৯২৫ জনে।
একইসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২ লাখ ৩৮ হাজার ৪৪৯ জন।
আগের দিন শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৭ লাখ ২৪ হাজার ৩০৭ জন।
বিশ্বে মোট শনাক্ত রোগী বেড়ে ৪৯ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৬৭৮ জনে পৌঁছেছে।