ক্ষমতা হারিয়ে যে হুংকার দিলেন ইমরান খান

অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে হুংকার ছেড়েছেন সাবেক এই ক্রিকেটার।

সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, আজ থেকে সরকার বদলের বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু হলো।
পাকিস্তানের জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইমরান খান অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে লেখেন, ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হয়েছে।
কিন্তু আবার সরকার বদলের বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ সংগ্রাম শুরু হলো।
দেশের মানুষই সবসময় পাকিস্তানের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করেছে।

অনেক নাটকীয়তার পর সম্মিলিত বিরোধী জোটের আনা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী পদ হারিয়েছেন ইমরান খান। ১১ এপ্রিল পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ- জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়া হবে। আইনপ্রণেতাদের ভোটে এবার নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী।

Comments (0)
Add Comment