ইউক্রেন যুদ্ধ আলাদা করেছে প্রেসিডেন্ট-ফার্স্ট লেডিকে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা এক মাসেরও বেশি সময় ধরে আলাদা থাকছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ইমেইলের মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওলেনা জেলেনস্কা এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকারে ইউক্রেনের ফার্স্ট লেডি বলেন, ভলোদিমির ও তার কর্মীরা প্রেসিডেন্ট কার্যালয়ে থাকে।
বিপদের ঝুঁকি থাকায় সন্তানদের এবং আমাকে সেখানে থাকতে নিষেধ করা হয়েছে। তাই এক মাসেরও বেশি সময় ধরে আমরা শুধু ফোনে যোগাযোগ করি।

তিনি জানান, তার স্বামী দারুণ একজন বাবা।
একজন দারুণ বাবা হতে যেসব গুণ লাগে সেই একই বৈশিষ্ট্য তিনি যুদ্ধকালীন নেতৃত্বে দেখিয়েছেন।

Comments (0)
Add Comment