সংকট সত্ত্বেও ২১ বিমান ইজারা নিতে চায় লঙ্কান এয়ারলাইন্স!

স্বাধীনতার পর থেকে সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক সংকট মোকাবেলায় হিমশিম খাওয়া শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সের প্রায় দুই ডজন বিমান ইজারা নেওয়ার একটি পরিকল্পনা সাধারণ জনগণ ও বিরোধীদের তীব্র সমালোচনা ও নিন্দার মুখে পড়েছে।

বিদেশি মুদ্রার রিজার্ভের চরম সংকটে দেউলিয়া হওয়ার অবস্থা হয়েছে ভারত মহাসাগরের ছোট্ট এ দ্বীপরাষ্ট্রটি।

গত দুই বছরে তাদের রিজার্ভ ৭০ শতাংশের বেশি কমেছে, মার্চের শেষে এসে যা ১৯৩ কোটি ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রির্জার্ভের এ সংকটের কারণে দেশটিতে জ্বালানি, খাদ্য ও ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে; এক মাসেরও বেশি সময় ধরে দ্বীপদেশটির বাসিন্দাদেরকে দিনে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা লোডশেডিংও সহ্য করতে হচ্ছে।

মঙ্গলবার শ্রীলঙ্কা জানায়, তারা বিদেশি ঋণের কিছু কিস্তির পরিশোধ আপাতত স্থগিত রাখছে আর হাতে যে অল্প পরিমাণ ডলার রয়েছে তা তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে কাজে লাগাতে চায়।

Comments (0)
Add Comment