ইউক্রেন যুদ্ধ কখন শেষ হবে জানালেন বরিস

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আগামী বছরের শেষ নাগাদ পর্যন্ত ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকার বাস্তবিক শঙ্কা রয়েছে।
তবে ইউক্রেনকে নিষ্পিষ্ট করার চেষ্টায় সফল হবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার ভারতে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এর আগে পশ্চিমা কর্মকর্তারা বলেছিলেন, ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জয়ের পথে রয়েছেন।
এ নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কৌশলগত ভুল থাকা সত্ত্বেও ২০২৩ সালের শেষ নাগাদ পর্যন্ত যুদ্ধটি চলতে পারে।

বরিস জনসন বলেন, দুঃখজনক হলেও সত্য যে এটিই বাস্তবিক শঙ্কা। পুতিনের বিপুল সামরিক শক্তি রয়েছে।
কিন্তু বর্তমানে তার রাজনৈতিক অবস্থান কঠিন হয়ে পড়েছে।
কারণ তিনি বিপর্যকর ভুল করে বসেছেন।
এখন ইউক্রেনকে মর্মান্তিকভাবে নিষ্পেষিত করে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখার বিকল্পই তার সামনে রয়েছে।

Comments (0)
Add Comment