‘প্রকৃতির ওপর অত্যাচার চলছে’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রকৃতির ওপর অত্যাচার চলছে।

শুক্রবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি আয়োজিত সেমিনার ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা প্রকৃতিকে ধ্বংস করছে তারা দেশ ও সমাজের শত্রু। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বর্তমান সরকার পরিবেশ রক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে।

এসময় তিনি বলেন, পরিবেশ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।
না হলে পরিবেশের বিপর্যয় ঘটবে।

 

Comments (0)
Add Comment