স্টারলিঙ্কের উদ্যোগে বিমানের ভিতরেই পাওয়া যাবে ওয়াইফাই

বিমানে ওয়াইফাই সুবিধা দেওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স।
এই চুক্তির ফলে ১০০ টি বিমানে কোম্পানির টার্মিনাল বসাবে স্টারলিঙ্ক বিমান সংস্থা জেএসএক্স এর সঙ্গে এই চুক্তি করেছে স্পেসএক্স।

ইলন মাস্কের স্টারলিঙ্ক বিশ্বব্যাপী স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দিতে শুরু করেছে।
একাধিক দেশে ইতিমধ্যেই এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু হয়ে গিয়েছে।
এর ফলে কৃত্রিম উপগ্রহ থেকে সরাসরি গ্রাহকের বাড়িতে পৌঁছে যাচ্ছে ইন্টারনেট পরিষেবা।
এই জন্য বাড়িতে একটি ডিশ অ্যান্টেনা বসাতে হচ্ছে। তবে এবার শুধু পৃথিবীপৃষ্ঠেই স্টারলিঙ্ক এর ইন্টারনেট পরিষেবা সীমাবদ্ধ থাকছে না। সম্প্রতি বিমানে ওয়াইফাই পরিষেবা দেওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স।
এই চুক্তির ফলে ১০০টি বিমানে কোম্পানির টার্মিনাল বসাবে স্টারলিঙ্ক। বিমান সংস্থা জেএসএক্স এর সঙ্গে এই চুক্তি করেছে স্পেসএক্স।
তবে এই চুক্তির অঙ্ক দুই কোম্পানির তরফ থেকেই গোপন রাখা হয়েছে।

 

Comments (0)
Add Comment