ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র কারো পক্ষ নেবে না।
বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে, কারা দেশকে নেতৃত্ব দেবে।
রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক: সহযোগিতা বৃদ্ধি ও অংশীদারত্বের দিকে অগ্রযাত্রা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে বিআইআইএসএস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘জিসোমিয়া’ ও ‘আকসা’ চুক্তি হলে উভয়পক্ষের মধ্যে সামরিক সহযোগিতা হবে।
তবে এই চুক্তি নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে।
আমরা এই চুক্তির গ্রাউন্ড তৈরি করছি।