নিষেধাজ্ঞার পরও চীনে রোজা পালন

মুসলিম বিশ্বের মহিমান্বিত মাস রমজান।
এ মাস ঘিরে নানা অনুষ্ঠান আর রীতি-রেওয়াজ আছে।
রোজা রাখা, ইফতারের পর তারাবির নামাজ পড়া ইত্যাদি ছাড়াও আনন্দ-উৎসবের মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয় খুশির আমেজ। ধর্মীয় আচার-অনুষ্ঠানের চেয়েও এসব রীতি সাংস্কৃতিক উদযাপন হিসেবে বেশ জনপ্রিয়। চীনের ছাংশায় ১৬ থেকে ১৭ ঘণ্টা রোজা।
সেখানকার উইঘুর মুসলমানদের ওপর রোজা পালনে রয়েছে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা।
এ সত্ত্বেও তারা কীভাবে রমজান যাপন করছেন, তা জানাচ্ছেন মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

চীনের শিনঝিয়াং প্রদেশে প্রায় এক কোটি মুসলমানের বাস৷

সেখানকার কয়েকটি সরকারি ওয়েবসাইটে রোজা রাখা ও ধর্মীয় রীতি পালনের ওপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে৷ রাজ্যের করলা শহর কর্তৃপক্ষের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষার্থী ও শিশুরা রোজা রাখতে পারবেন না।
কোনো ধর্মীয় রীতি পালন করতে পারবেন না৷।’
এ ছাড়া রোজার মাসে খাবার ও পানীয়ের দোকানও বন্ধ রাখা যাবে না বলে জানানো হয়েছে৷
যদিও চীনের মন্ত্রিসভা বলেছে, ‘মুসলমানরা চাইলে রোজার সময় তাদের রেস্তোরাঁ ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারে৷’

Comments (0)
Add Comment