ডেনমার্কের রাজকুমারী সুন্দরবন যাচ্ছেন আজ

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন সাতক্ষীরা যাচ্ছেন আজ।
সকাল ৯টায় হেলিকপ্টারযোগে তার সাতক্ষীরা পৌঁছানোর কথা রয়েছে।
এ উপলক্ষে সাতক্ষীরার বেশকিছু এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সাতক্ষীরার তথ্য ও গণসংযোগ কর্মকর্তা মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ডেনমার্কের রাজকুমারী ম্যারি সকাল ৯টায় সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জে নির্ধারিত স্থানে হেলিকপ্টারযোগে পৌঁছাবেন।
যাবেন উপকূলবাসীর সঙ্গে সময় কাটাতে।
দুপুরে খাবেন বরসা রিসোর্টে, ঘুরবেন সুন্দরবনের কলাগাছিয়াতে।
অতিথির নিরাপত্তার কথা বিবেচনায় বিটিভি ও পিআইডি ছাড়া অন্য কেউ সংবাদ সংগ্রহ করতে পারবেন না।

 

Comments (0)
Add Comment