ঈদের শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ভিডিওবার্তায় জাস্টিন ট্রুডো প্রথমে সালাম দেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আজ সূর্যাস্তের মধ্য দিয়ে পবিত্র রমজান মাসের সমাপ্তি ঘটছে।
কানাডাসহ সারা বিশ্বের মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করবে।

ট্রুডো বলেন, এক মাস রোজা পালন, দান-সদকা ও ধর্মীয় বিধিবিধান পালনের পর ঈদুল ফিতর হলো মুসলিম সম্প্রদায় উদযাপনের মুহূর্ত।
ইসলামের অন্যতম উৎসবের দিন, এদিন পরিবার ও বন্ধুদের সঙ্গে একত্রিত হওয়ার এবং প্রার্থনা করার, খাওয়া-দাওয়া করার এবং একসঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ নিয়ে আসে।

Comments (0)
Add Comment