রণবীরকে বিয়ে করলেন আলিয়া, কষ্টে আছেন পরমব্রত!

প্রেম থেকে পরিণয়। সম্পর্কের পাকাপাকি রূপ দিতে গত মাসে সাদামাটাভাবে পারিবারিক আবহে বিয়ে সেরেছেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট।
এই বিয়ের কারণে একদিকে যেমন বহু নারীর মন ভেঙেছে, তেমনি আলিয়াকে নিয়ে দেখা বহু পুরুষের স্বপ্নও ভেঙে গেছে।
সেই তালিকায় আছেন টালিউডের এলিজেবল ব্যাচেলর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

সম্প্রতি রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘হাবজি গাবজি’র আড্ডায় হাজির হন শুভশ্রী ও পরমব্রত।
সেখানে তাকে জিজ্ঞেস করা হয়- এত লোক প্রেম করছেন, এত লোক বিয়ে করছেন, পরমব্রতের বিয়ে কবে? প্রশ্ন শুনেই হেসে ফেলেন অভিনেতা।
হাসি থামিয়ে তার স্পষ্ট জবাব, ‘একজনের কারণেই বিয়েটা পিছিয়ে দিলাম। তাকে খুব পছন্দ ছিল।’ কে সেই মেয়ে? পরমের উত্তর, ‘আলিয়া ভাট!’

পরমব্রত বলেন, ‘শুভশ্রী বেশ কিছুদিন ধরেই বিয়ের কথা বলছে।
কিন্তু আমি আলিয়ার খুব বড় ফ্যান। আলিয়ার বিয়ে হয়ে গেল।
সেই দুঃখে আমার আর বিয়ে করা হলো না। তবে এই দুঃখ থেকে বের হতে হবে! মুভ অন করতে হবে!’

Comments (0)
Add Comment