এবার ফিনল্যান্ডকে ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারি

ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে ফিনল্যান্ডকে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোকে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, বর্তমানে ফিনল্যান্ডের নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই।
তবে এ অবস্থায় ফিনল্যান্ড তার নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসা হবে একটি ‘ভুল’ সিদ্ধান্ত।

ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
এসময় দুই দেশের প্রধানদের মধ্যে ফোনালাপ হলো একই ইস্যুতে।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর সুইডেনও পশ্চিমা জোটে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে।

ফিনল্যান্ডের সঙ্গে প্রতিবেশী রাশিয়ার এক হাজার ৩০০ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত সংযোগ রয়েছে।
এখন পর্যন্ত, দেশটি তার পূর্ব প্রতিবেশীর সঙ্গে বিরোধিতা এড়াতে ন্যাটোর সঙ্গে সম্পৃক্ততার বাইরে থেকেছে।
তবে রাশিয়া দেশটিতেও ইউক্রেনের মতো হামলা করে বসতে পারে, এমন শঙ্কা থেকেই ফিনল্যান্ড সরকার ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে আলোচনা চালাচ্ছে।

Comments (0)
Add Comment