ভারতে ৩ দিনের রিমান্ডে পি কে হালদার

হাজার কোটি টাকা পাচারকারী প্রশান্ত কুমার হালদার বা পি কে হালদারসহ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড দিয়েছে ভারতের একটি আদালত।

শনিবার পশ্চিমবঙ্গের ব্যাঙ্কশাল আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের তথ্য মতে, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে পি কে হালদারসহ ছয় জনকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
পরে তাদেরকে পশ্চিমবঙ্গের ব্যাঙ্কশালের আদালতে নেওয়া হলে পি কে হালদারসহ পাঁচজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়া গ্রেপ্তার আমানা সুলতানা ওরফে শর্মি হালদারকে আদালত ১৭ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।

যাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে- প্রশান্ত কুমার হালদার, তার ভাই গণেশ হালদার, ইমাম হোসেন, স্বপন মৈত্র, উত্তম মৈত্র।

Comments (0)
Add Comment