হজযাত্রীদের পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ হলে যা করতে হবে

হজযাত্রীদের মধ্যে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে বা পাসপোর্ট পরিবর্তন করা হয়েছে তাদের পাসপোর্টের তথ্য হালনাগাদের বিষয়ে করণীয় জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, রাজকীয় সৌদি সরকারের নীতি মোতাবেক ২০২২ সালের হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের (২০২৩) ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে। অন্যথায় নতুন পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
পাসপোর্টে হজযাত্রীর জাতীয় পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ) সঠিকভাবে উল্লেখ রয়েছে কি না তা নিশ্চিত করতে হবে।

সেই লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনাধীন ২০২০ সালে নিবন্ধিত হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে বা পাসপোর্ট পরিবর্তন করা হয়েছে তাদের পাসপোর্টের তথ্য হালনাগাদের জন্য করণীয় সম্পর্কে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Comments (0)
Add Comment