শ্রীলঙ্কা বাংলাদেশের ‘প্রধানমন্ত্রীকে’ অনুসরণ করতে পারে

বর্তমানে চরম অর্থনৈতিক সংকটের সম্মুখীন দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা তাদের গ্লানিময় পরিস্থিতি কাটিয়ে উঠতে বাংলাদেশের ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মডেল’ অনুসরণ করতে পারে। বাংলাদেশ বর্তমানে উন্নয়নের এক বিস্ময় এবং এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, যা অর্থনৈতিক সূচক অনুযায়ী স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে উনয়নশীল দেশে পরিণত করেছে। তিনি বাংলাদেশকে ‘বাস্কেট কেস’ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন।

শুক্রবার (২০ মে) কম্বোডিয়ার সংবাদপত্র ‘খেমার টাইমস’ এ প্রকাশিত কলকাতার অধিবাসী জন রোজারিওর লেখা একটি নিবন্ধে এসব কথা বলা হয়েছে।

নিবন্ধ অনুসারে, শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এতটাই কমে গেছে যে, আমদানি করা কাগজের অভাবে কিছু স্কুলের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। রান্নার গ্যাসের পাশাপাশি কেরোসিন ও পেট্রোলের ঘাটতি দেখা দিয়েছে।

দায়িত্ব গ্রহণের পর শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তার সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। জনগণকে সফলভাবে সংকট মোকাবেলায় তার দৃঢ সংকল্পের আশ্বাস দিয়েছিলেন।

Comments (0)
Add Comment