অতিমূল্যায়িত হচ্ছে ডলার

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি রোধে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ একাধিকবার নীতি সুদের হার বাড়িয়েছে।
এতে অর্থনীতির গতি ক্রমে মন্থর হচ্ছে বলে অর্থনীতিবিদরা পূর্বাভাস দিলেও শক্তিশালী হচ্ছে ডলার।
এ বছর আন্তর্জাতিক মুদ্রাগুলোর বিপরীতে ডলারের দাম বেড়েছে ১৫ শতাংশ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত মার্চ থেকে ফেড সুদের হার বাড়াতে শুরু করলে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে আমেরিকান মুদ্রা।

 

ফলে সংকটের এ সময়ে নিরাপদ হিসেবে অনেকই ডলারকেন্দ্রিক বিনিয়োগ বাড়াচ্ছেন।
আন্তর্জাতিক মুদ্রা বিনিময়ে ডলারের দাম বেড়ে দুই দশকে সর্বোচ্চ হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অন্য মুদ্রাগুলোর বিপরীতে ডলার শক্তিশালী হওয়ায় এটি আমেরিকান নাগরিকদের জন্য ভালো খবর।
এতে আমদানি পণ্য সস্তা হচ্ছে তাদের কাছে, কিন্তু সুদের হার বাড়ায় ব্যবসা-বাণিজ্যে যে নেতিবাচক প্রভাব পড়ছে তাতে আমেরিকার অর্থনীতি মন্দায় পড়লে পরিস্থিতি দ্রুতই বদলে যাবে।

Comments (0)
Add Comment