সপ্তাহে ১১ কোটি টাকা পারিশ্রমিক পাবেন এমবাপে!

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিটা প্রায় করেই ফেলেছিল কিলিয়ান এমবাপে। কিন্তু হঠাৎ করেই ইউটার্ন নেন তিনি। শুক্রবার রাতেই রিয়াল মাদ্রিদ বুঝতে পারে, তাদের সঙ্গে যে চুক্তি হয়েছে সেটা এখন পুরোই বৃথা। কারণ, পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবং প্যারিসেই নতুন করে চুক্তিবদ্ধ হচ্ছেন।

এমবাপেকে রিয়াল পেতো ফ্রি-এজেন্ট হিসেবে। কোনো ট্রান্সফার ফি লাগতো না।
এ কারণে এমবাপেকে উচ্চ পারিশ্রমিক এবং উচ্চ সাইনিং বোনাস দেয়ার পরিকল্পনা ছিল তাদের।
সেটা শুনেই হয়তো এমবাপে রাজি হয়েছিলেন মাদ্রিদে যাবেন।

কিন্তু হঠাৎ পিএসজি থেকে এমন কী প্রস্তাব পেলেন, যেটার কারণে তিনি রিয়ালে গেলেন না? স্কাই স্পোর্টস রিপোর্ট প্রকাশ করেছে পিএসজিতে এমবাপের নতুন পারিশ্রমিক সম্পর্কে এবং সে সঙ্গে জানিয়েছে কী কী বোনাস পাচ্ছেন তিনি পিএসজিতে।

Comments (0)
Add Comment