জেলেনস্কির প্রেমে মজেছেন পুতিনকন্যা!

জেলেনস্কির সঙ্গে প্রেম করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ে ক্যাটেরিনা টিখোনোভা।
গত বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এমনই এক খবরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ইউক্রেনের প্রেসিডেন্টের নাম ভলোদিমির জেলেনস্কি। গত ২৪ ফেব্রুয়ারি থেকে দেশটির সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে।
এর মধ্যেই জানা যায়, পুতিনকন্যা ক্যাটেরিনা টিখোনোভার প্রেমিকের নামও জেলেনস্কি। এ নিয়ে শুরুতেই সৃষ্টি হয় বিভ্রান্তি।

তবে এই জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট নন, তিনি একজন নৃত্যশিল্পী।
যার পুরো নাম ইগর জেলেনস্কি।
এ ঘটনা বের হয়ে আসে রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম আইস্টোরিজ এবং জার্মানির ডের স্পিগেলের তদন্তে।

Comments (0)
Add Comment