পাকিস্তানে পেট্রোল-ডিজেলের দাম একলাফে বাড়ল ৩০ রুপি

পাকিস্তানে প্রতি লিটারে পেট্রোল-ডিজেল-কেরোসিনের দাম একলাফে বেড়েছে ৩০ রুপি।
বৃহস্পতিবার (২৬ মে) দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল এক ঘোষণায় এ তথ্য জানান।
শুক্রবার (২৭ মে) মধ্যরাত থেকে বর্ধিত এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকার পেট্রোলিয়াম পণ্যের দাম প্রতি লিটারে ৩০ রুপি করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

মিফতাহ ইসমাইল বলেন, মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচি পুনরায় শুরু করার জন্য।
মূল্যবৃদ্ধির পর পাকিস্তানে বর্তমানে পেট্রোলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটারে ১৭৯ দশমিক ৮৬ রুপি, ডিজেল ১৭৪ দশমিক ১৫ রুপি, কেরোসিন তেলের দাম ১৫৫ দশমিক ৫৬ রুপি এবং লাইট ডিজেলের দাম ১৪৮ দশমিক ৩১ রুপিতে।

Comments (0)
Add Comment