‘নিষেধাজ্ঞা তুললে বিশ্বে খাদ্য সংকট এড়াতে অবদান রাখবে রাশিয়া’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, দেশটির উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলি যদি তুলে নেওয়া হয়, তাহলে রাশিয়া ইউক্রেন থেকে খাদ্যসামগ্রী বাইরে যাওয়ার অনুমতি দেবে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

তবে রুশ প্রেসিডেন্টের এই প্রস্তাব নস্যাৎ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন কূটনীতিকদের বক্তব্য, নিষেধাজ্ঞার জন্য বিশ্বজুড়ে খাদ্যসংকট তৈরি হয়নি। সংকট তৈরি হয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে।
যার সম্পূর্ণ দায় রাশিয়ার। ফলে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রশ্নই ওঠে না।

হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে খাবারের সরবরাহ আটকে রেখে দিয়েছে।
কৃষ্ণসাগরে তারা কার্যত অবরোধ তৈরি করেছে।
ইউক্রেনের বন্দরগুলিতেও অবরোধ তৈরি করা হয়েছে।
সেই অবরোধ তুললেই বিশ্বজুড়ে খাদ্যসংকট কমবে।

Comments (0)
Add Comment