এক চুলা ৯৯০, দুই চুলা ১০৮০

আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের মাসিক বিল দুই চুলার ক্ষেত্রে ১ হাজার ৮০ টাকা ও এক চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি।
জুন মাস থেকেই এ দাম কার্যকর করা হবে। জুলাই মাস থেকে দিতে হবে গ্রাহকদের।

রোববার বিকেল ৩টায় বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু ফারুক এ দাম ঘোষণা করেন।

আগে দুই চুলা ব্যবহারের জন্য গ্রাহকদের ৯৭৫ টাকা, আর এক চুলা ব্যবহারের জন্য ৯২৫ টাকা দেওয়া লাগতো।

 

Comments (0)
Add Comment