ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘অভ্যুত্থান চেষ্টা’র অভিযোগ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় কংগ্রেসের শুনানিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অভুত্থান চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গার জন্য সমর্থকদের সংগঠিত করেন তিনি।

কমিটির রিপাবলিকান দলীয় ভাইস চেয়ারম্যান লিজ চেনি বলেছেন, ট্রাম্প ওই হামলার ঘটনায় ‘আগুনে ঘি ঢেলেছিলেন’।
অন্যদিকে, ডেমোক্র্যাট দলীয় সদস্য বেনি থম্পসন বলেছেন, ওই দাঙ্গা আমেরিকার গণতন্ত্রকে সংকটাপন্ন করে তুলেছিল।

২০২১ সালের ৬ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ওই হামলা চালায় ট্রাম্প সমর্থকরা।
তখন কংগ্রেস সদস্যরা প্রেসিডেন্ট জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিক করার প্রক্রিয়ায় অংশ নিচ্ছিলেন।

 

Comments (0)
Add Comment