দুর্বল অর্থনীতি থেকেই নড়বড়ে দক্ষিণ এশিয়ার রাজনীতি

পূর্বসূরীর বিরুদ্ধে অনাস্থা ভোটের পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে গত ১১ এপ্রিল শপথ নেন শাহবাজ শরিফ।
এর এক মাস পর প্রতিবেশী শ্রীলঙ্কায় ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করেন রনিল বিক্রমাসিংহে।
পূর্বসূরীর পদত্যাগের পর ক্ষমতার চেয়ারে আসীন হন তিনিও।
এসব দেশে রাজনৈতিক পরিবেশ অস্থির প্রকৃতির হলেও নেতৃত্বের পরিবর্তনগুলোর সঙ্গে অর্থনৈতিক অব্যবস্থাপনার সরাসরি যোগসূত্র রয়েছে। পাকিস্তানে বিষয়টি অনেকটাই স্বভাবসিদ্ধ, এখন শ্রীলঙ্কাও সেই পথে যাচ্ছে।

ক্রমাগত মূল্যস্ফীতি এবং জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য, ওষুধের ঘাটতি ও রেকর্ড গতিতে মুদ্রার অবমূল্যায়নের প্রভাবে ভুগছে শ্রীলঙ্কার জনগণ।
এই ভয়াবহ অর্থনৈতিক কষ্ট এবং ক্ষমতাসীন রাজাপাকসে পরিবারের ওপর ক্রমবর্ধমান অবিশ্বাস জনগণকে স্বতঃস্ফূর্ত ও ব্যাপক বিক্ষোভের দিকে ঠেলে দেয়, যার ফলে শেষপর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তার ছোট ভাই (প্রেসিডেন্ট) গোতাবায়া রাজাপাকসে এখনো ক্ষমতায় রয়েছেন।

 

Comments (0)
Add Comment