নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ৫০ বছরের গর্বের স্থাপনা পদ্মা সেতুর মাধ্যমে স্থলবন্দর কর্তৃপক্ষ (ভোমরাসহ অন্যান্য স্থল বন্দর) মোংলা সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর বিশেষ সুবিধা পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন।
তাঁর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে এগিয়ে যাব।
আমরা এককভাবে ভালো থাকতে চাই না।আমরা প্রতিবেশীদের নিয়ে, বিশ্বকে নিয়ে ভালো থাকতে চাই। মানবিক পৃথিবী দেখতে চাই।
প্রধানমন্ত্রী শুধু শ্রমিক-বান্ধব,ব্যবসা-বান্ধব নন, তিনি বাংলাদেশ-বান্ধব। প্রধানমন্ত্রী ২০০১ সালে বিরাট দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবসায়ীদের কথা চিন্তা করে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ গঠন করেন। ২০০১ সালের অক্টোবরে বিএনপি ক্ষমতায় এসে সন্ত্রাস কবলিত বাংলাদেশ গড়ে তোলে। ব্যবসায়ী ও অর্থনীতিতে নিরাপত্তা ছিল না। বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছিল।
রক্ত দিয়ে গড়া ভারতের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে।
সন্ত্রাসী ভূমি হিসেবে বাংলাদেশের ভূমি ব্যবহারের সুযোগ করে দেয়।
অবৈধ অর্থ উপার্জনের জন্য পাঁচটি স্থল বন্দরকে বিওটি (বিল্ড, অপারেট, ট্রান্সফার) পদ্ধতিতে দেওয়া হয়।
এতে কোনো ফলপ্রসূ হয়নি।
প্রধানমন্ত্রী যে দৃষ্টিভঙ্গি নিয়ে স্থলবন্দর করেছিলেন তা শুরুতেই মুখ থুবড়ে পড়েছিল। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর আবার বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।