‘চাল-চুলো ছাড়া ঋণ, দায় নিতে হবে’

চাল-চুলো ছাড়া ঋণ নেওয়ায় দায় নিতে হবে বলে মত দিয়েছেন হাইকোর্ট। এসময় আদালত বলেন, বড় লোক হওয়ার এতই উচ্চাকাঙ্খা যে চাল নেই চুলো নেই কিন্তু এরপরেও নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়েছেন।
এ ঋণের দায় হলমার্কের এমডির পাশাপাশি জেসমিন ইসলামকেও নিতে হবে।

বুধবার দুর্নীতির মামলায় হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন প্রশ্নে রুল শুনানিতে হাইকোর্ট এ মন্তব্য করেন।
আদালতে এ সময় উপস্থিত ছিলেন, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ।

আদালতে দুদক আইনজীবী খুরশিদ আলম খান বলেন, আনোয়ারা এবং ম্যাক্স শিপিং স্পিনিং মিল নামে দুটি নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে ৮৫ কোটি টাকা ঋণ নিয়েছে।

 

Comments (0)
Add Comment