পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বোতে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ফ্লাইদুবাই তাদের কর্মকাণ্ড বন্ধ করেছে।
সোমবার এর মুখপাত্র এ কথা বলেছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে এক ইমেইলে বলেছেন, আমরা অব্যাহতভাবে শ্রীলঙ্কা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে মনিটরিং করে যাবো।
এই বিমানের ফ্লাইটের যেসব যাত্রী টিকেট কেটেছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং টাকা ফেরত দেয়া হবে।
অন্যদিকে আবু ধাবির ইতিহাদ এয়ারওয়েজ এই পন্থা অবলম্বন করেনি। তারা বলেছে, ভারতের কোচিন আন্তর্জাজিত বিমানবন্দরে তাদের কিছু সার্ভিস বন্ধ করা হবে। ইতিহাদও শ্রীলঙ্কা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে মনিটরিং করছে।