মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, করাচিতে জরুরি অবতরণ ইন্ডিগোর প্লেনের

পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর এই ফ্লাইট।
মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

অবশ্য জরুরি অবতরণ করলেও ফ্লাইটের সকল যাত্রীরা নিরাপদে রয়েছেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহ থেকে যাত্রীদের নিয়ে ইন্ডিগোর একটি ফ্লাইট ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদে যাচ্ছিল। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি অবতরণ করে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে।

এই নিয়ে গত দু’সপ্তাহে দ্বিতীয় কোনো ভারতীয় বিমান সংস্থার ফ্লাইট জরুরি অবতরণ করল করাচির বিমানবন্দরে। পরে ইন্ডিগোর পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

Comments (0)
Add Comment