রাশিয়ার উত্তরাঞ্চলের হলি কেপ এলাকায় গতকাল (সোমবার) একটি ব্রিটিশ গোয়েন্দা-বিমান রুশ আকাশে অনুপ্রবেশ করে।
পরে রুশ জঙ্গিবিমানের তাড়া খেয়ে সেটি পালিয়ে যায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, ঘটনার দিন রুশ বিমানবাহিনী ব্যারেন্টস সাগরীয় এলাকায় একটি অপরিচিত বিমানকে রুশ আকাশসীমার মধ্যে চিহ্নিত করে। কর্তৃপক্ষ তখন একটি মিগ-৩১বিএম জঙ্গিবিমান পাঠায়।
জঙ্গিবিমানটি ব্রিটেনের আরসি- ১৩৫ গোয়েন্দা-বিমান চিহ্নিত করে এবং সেটিকে তাড়িয়ে দেয়। সূএ: সিআরআই