কর্মী ঘাটতিতে ফ্লাইট বাড়াচ্ছে না বিমানসংস্থা এয়ার কানাডা

চলমান গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে প্রাক-কভিড পর্যায়ে ৭৯ শতাংশ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে এয়ার কানাডা।
কর্মী ঘাটতির কারণে উত্তর আমেরিকার বিমান সংস্থাগুলো ফ্লাইট সংখ্যা বাড়াতে হিমশিম খাচ্ছে।
ফ্লাইট বিলম্ব ও বাতিল নিয়ে বিস্তর অভিযোগের মুখোমুখি হয়েছে কানাডার বৃহত্তম এয়ারলাইনসটি।
তবে আগের তুলনায় চলতি মাসে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করেছে এয়ার কানাডা। রয়টার্স

Comments (0)
Add Comment