১৫ আগস্ট দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট বন্ধ ঘোষণা

জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

কনস্যুলেটের দূতালয় প্রধান, ভাইস কনস্যুলার মেহেদুল ইসলামের স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ওইদিন অফিসের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

Comments (0)
Add Comment