গাছের সঙ্গে জোরসে ধাক্কা বিমানের! ভিডিও ভাইরাল

বিশ্বজুড়ে প্রতিদিনই নানান দুর্ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ার দৌলতে তার মধ্যে কয়েক ঝলক দৃশ্য আমাদের সামনে চলে আসে। দূর্ঘটনার জেরে বহু মানুষ আহত হন, আবার বহু মানুষ প্রাণ হারান।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার নানান প্ল্যাটফর্ম গুলিতে এমন কিছু দুর্ঘটনার ভিডিও সামনে আসছে যা দেখলে আপনি অবাক হতে বাধ্য। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে শুধুমাত্র ভাগ্যের জেরে বেশ বড়সড় দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচেছেন যাত্রীরা। ঠিক এই ধরনের ঘটনার একটি জলজ্যান্ত উদাহরণ হল প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যায় একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে একটি বিমানের। বিমানটি মুহূর্তের মধ্যে প্লাস্টিকের খেলনার মতো মাটিতে আছড়ে পড়ে।

ভিডিওটিতে দেখা যায়, একটি বিমান একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পার্কিং এলাকায় পড়ে যায়। ছোটখাটো কারণেও বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সর্বদা বিমান ওড়ার আগে ভালো করে পরীক্ষা করে নেওয়া হয়। সামান্য একটি একটু ভুল থাকলেই জরুরি অবতরণ ছাড়া বিশেষ কোন উপায় থাকে না। কারণ বিমান দুর্ঘটনার সময় বিমানে থাকা যাত্রীদের মৃত্যু নিশ্চিত।

বর্তমানে ভাইরাল হওয়া এই ভিডিওটিতে একটি বিমানকে ক্র্যাশ-ল্যান্ডিং করতে দেখা যাচ্ছে। এই সময় বিমানে থাকা যাত্রীদের সৌভাগ্যের কারণে কোনো ক্ষতি হয়নি। এই দৃশ্য ধরা পড়েছে পার্কিং এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরায়।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী প্রথমে পার্কিং এলাকার দৃশ্য একেবারেই স্বাভাবিক ছিল। কিন্তু হঠাৎ কোথা থেকে একটি বিমান কাটা ঘুড়ির মতো একটি বড় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সরাসরি পার্কিং এলাকায় পার্কিং করা গাড়ির পাশে গিয়ে পড়ে। দেখে মনে হবে যেন বিমানটি সেখানে পার্ক করাতে নিয়ে আসা হয়েছে।

বিমানের আকার ছোট হওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ওই বিমানে থাকা সবাই নিরাপদে আছেন। এয়ারক্রাফ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নামক ইনস্টাগ্রাম পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন। তবে ভিডিওটি কোন স্থানের সেই সম্পর্কে কিছু বলা হয়নি।

Comments (0)
Add Comment