৯০ তম বায়ুসেনা দিবসে আকাশে প্রতিধ্বনিত হল ‘রাগ ভারত’, ৮০টি বিমানের এয়ার শো

এই প্রথম রাজধানী দিল্লির বাইরে চণ্ডীগড়ের এয়ারফোর্স স্টেশনে পালন করা হচ্ছে ৯০ তম ভারতীয় বায়ুসেনা দিবস। উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী এবং বায়ুসেনার শীর্ষ কর্তারা।

উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের প্রতিরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বাহিনীর বিশেষ দিনেই কেন্দ্র করেছে বড় ঘোষণা। সেই সঙ্গেই ভারতীয় বিমান বাহিনী (IAF) আজ তার সেনাদের জন্য একটি নতুন কমব্যাট ইউনিফর্ম সামনে এসেছে।

এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী ডিজিটাল ক্যামোফ্লেজ ইউনিফর্ম হিসাবে পরিচিত বায়ুসেনার পোশাকের প্রথম চেহারা প্রকাশ করেছেন। চণ্ডীগড়ে এয়ার ফোর্সের ৯০ তম বার্ষিকী উদযাপনে IAF এর স্থল কর্মীদের জন্য নতুন ইউনিফর্ম উন্মোচন করা হয়েছিল।

ইতিহাসে এই প্রথম দিল্লির বাইরে বায়ুসেনা দিবস উদযাপন করা হচ্ছে। প্রতি বছর, আইএএফ প্রধান এবং অন্যান্য সিনিয়র অফিসারদের উপস্থিতিতে দিবসটি পালিত হয়। জানিয়ে রাখা ভাল, এই বছরের শুরুতে, ভারতীয় সেনাবাহিনীও সেনাদের জন্য একটি ডিজিটাল ক্যামোফ্লেজ ইউনিফর্ম প্রকাশ করেছিল।

বিশ্বের বেশিরভাগ যুদ্ধ বাহিনী এবং সামরিক বাহিনী ডিজিটাল ক্যামোফ্লেজ ইউনিফর্ম গ্রহণ করেছে। নতুন নকশার প্যাটার্নটি ভূখণ্ডের প্রকৃতি নির্বিশেষে সামরিক কর্মীদের আরও নমনীয়তার সঙ্গে চলাচলের ভূমিকা প্রকাশ করেছে।

উল্লেখ্য, বায়ুসেনা দিবসে কেন্দ্র ঘোষণা করেছে যে, আগামী বছরে মহিলা অগ্নিবীরদের বায়ুসেনাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এদিন জোর দেওয়া হয়েছে মেড-ইন-ইন্ডিয়া যুদ্ধাস্ত্রের উপর। অনুষ্ঠানে অংশ নিয়ে এয়ার চিফ মার্শাল বলেছেন, “আমাদের পূর্বসরীদের কঠোর পরিশ্রম, দূরদৃষ্টি ও অক্লান্ত পরিশ্রমের ফলে আজ এই জায়গায় পৌঁছতে পেরেছি আমরা।

আজ আমাদের সেই সমস্ত পূর্বসূরীদের কথা অত্যন্ত সম্মানের সঙ্গে স্মরণ করতে হবে যাঁরা এই মহান বাহিনীকে তৈরি করেছিলেন। এখন আমাদের কর্তব্য হল সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করে ভারতীয় বায়ুসেনাকে গৌরবময় ১০০ বছরে পদার্পণ করানো।” তিনি এটাও জানান যে, “এই ঐতিহাসিক মুহূর্তে, এটি ঘোষণা করতে পেরে আমি গর্বিত যে সরকার বায়ুসেনার অফিসারদের জন্য ওয়েপন সিস্টেম ব্র্যাঞ্চের অনুমোদন দিয়েছে। স্বাধীনতার পর এই প্রথম এমন কোনও নতুন অপারেশনাল ব্র্যাঞ্চ চালু করা হল। সারফেস-টু-সারফেস মিসাইল, সারফেস-টু-এয়ার মিসাইল, রিমোট পাইলটেড এয়ারক্র্যাফ্ট সহ বিভিন্ন ক্ষেত্রে এর মাধ্যমে সুবিধা হবে।”

Comments (0)
Add Comment