নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের ভেতরে গোলাগুলির খবরে সেখানকার লোকজনকে সরিয়ে নিয়ে বিমানবন্দর খালি করেছে কর্তৃপক্ষ।
গোলাগুলির খবরে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গোলাগুলির খবর পাওয়ার পরপরই বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।
বিমানবন্দরের পুলিশ সূত্র জানিয়েছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ৮ নাম্বার টার্মিনালে গোলাগুলির খবর পেয়েছেন তারা। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা মোকাবেলা করতে পুলিশের সহায়তা চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে গোলাগুলির খবর সত্য কিনা সে বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি পুলিশ।