বৈশাখী মেলা কমিটি অব লস এঞ্জেলেস’র সভাপতি আবুল ইব্রাহিমের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এস দেলোয়ার হোসেন, কাঞ্চন চৌধুরী, কাজী মশহুরুল হুদা, শেখ হাবিব , লিংকন খান, মানিক চৌধুরী, শান্তনু হালদার, শেখ আকবর, শায়েখ খান, অসীম ধাম, মুকুল চৌধুরী, মোহাম্মদ আলী, কমরেড রব সহ আরো অনেকে। আয়েবা’র জয়েন্ট ট্রেজারার হেনু মিয়াও যোগ দেন অনুষ্ঠানে। ‘বৈশাখী মেলা কমিটি অব লস এঞ্জেলেস’র নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে কাজী এনায়েত উল্লাহ বলেন, এই সম্মাননার অংশীদার আমাদের এক কোটি প্রবাসী, যাদের অবদানে সমৃদ্ধির সোপানে আজ বাংলাদেশ।
প্রসঙ্গত, আয়েবা’র উদ্যোগে আসছে ১৯ ও ২০ নভেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য প্রবাসী বিশ্ব মহাসম্মেলন ১ম বাংলাদেশ গ্লোবাল সামিটকে সফল করার মিশনে কাজী এনায়েত উল্লাহ ২ সপ্তাহের এক সাংগঠনিক সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ‘বৈশাখী মেলা কমিটি অব লস এঞ্জেলেস’র নেতৃবৃন্দের সাথে সামিটের বিভিন্ন বিষয়াদি নিয়ে শনিবার রাতে বিশেষ মতবিনিময় সভায়ও মিলিত হন আয়েবা সেক্রেটারি জেনারেল। লস এঞ্জেলেস থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ। লাস ভেগাস ও লস এঞ্জেলেসের পর সান ফ্রান্সিস্কো, ডালাস ও হিউস্টনের বাংলাদেশ কমিউনিটির সাথেও কাজী এনায়েত উল্লাহর আনুষ্ঠানিক বৈঠকের কর্মসূচী নির্ধারিত রয়েছে।