উড়ন্ত বিমানে হঠাৎ সাপ, ভয়ে চিৎকার শুরু করে দেয় যাত্রীরা

মাঝে মাঝে বাস্তব জীবনে এমন কিছু ঘটনা ঘটে থাকে, ঠিক যেন সিনেমার দৃশ্য। আর এর জের ধরে এবার এমনই একটি ঘটনা ঘটলো ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে। দেশটির এক সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের শুরুর দিকেই ওই বিমানটিতে একটি সাপ দেখা যায়। আর এর পরপরই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা থেকে নিউজার্সির নেওয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় ঘটনাটি ঘটে।

দ্য হিল এক প্রতিবেদনে জানিয়েছে, সাপটি দেখে যাত্রীরা চিৎকার শুরু করে।

ইউনাইটেড এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানান, যাত্রীরা বিষয়টি অবহিত করলে আমাদের ক্রুরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থার বন্দোবস্ত করে।
বিমান থেকে সাপটি উদ্ধারের পর জানা যায়- সেটি গার্টার স্নেক। তবে এ ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ইউনাইটেড এয়ারলাইন্সে অবশ্য পোষা প্রাণীদের নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো নিষেধ নেই। তবে তাদের বিমানে শুধু বিড়াল এবং কুকুরকে সাথে নিতে দেওয়ার নজির রয়েছে।

বিমান থেকে সাপ উদ্ধারের ঘটনা এটিই প্রথম নয়। ২০১৯ সালে স্কটল্যান্ডের এক নারী অস্ট্রেলিয়া থেকে যাওয়ার পথে পায়ের নিচে পাইথন দেখতে পান। তারও তিন বছর আগে মেক্সিকো সিটিতে যাওয়ার পথেও একটি বিমানে সাপ দেখা গিয়েছিল।

Comments (0)
Add Comment