সব্যসাচী শাড়ির এথনিক লুকে ‘পটাকা’ অনুষ্কা!

দিওয়ালি মানেই আলোর রোশনাই, আতসবাজি, খাওয়া-দাওয়া। তবে এবারের দিওয়ালির রঙ যেন আরও দ্বিগুণ হয়ে ছড়িয়ে পড়ছে। ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে ভারতের দুরন্ত জয়ের পর আনন্দোত্‍সব হয়েছে আরও উজ্জ্বল। বিশেষ করে অনুষ্কা শর্মার কাছে সেই জয়ের রেশ যেন কাটতেই চাইছে না। বিরাটের জয় সেলিব্রেশন করার জন্য ভামিকা নিয়ে দিওয়ালির বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুষ্কা। তবে বহু প্রতীক্ষিত সিনেমা চাকদা এক্সপ্রেসের জন্য কলকাতায় শ্যুটিংয়ে দারুণ ব্যস্ত রয়েছেন তিনি। কিন্তু দিওয়ালি বলে কথা, সেখানে নিজেকে না সাজালে কি হয়? উত্‍সবের মরসুমের সব্যসাচীর ডিজাইনের শাড়ি পরে ফের একবার ইন্সটাতে স্বমহিমায় বিরাজ করলেন। ক্রিকেটার স্বামী বিরাটের হৃদয় আগেই কেড়েছেন। এবার দিওয়ালির সাজে উত্‍সবের সব স্পটলাইট কেড়ে নিয়েছেন এই বলিউডের নায়িকা।

কোনও চটকদার বা সিকুইন পোশাক নয়, ট্র্যাডিশনাল পোশাকেই তাক লাগালেন অনুষ্কা। সেক্সি লুক তো বটেও, দিওয়ালির সাজে অনুষ্কার বোল্ড লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। মুম্বইয়ে নয়, কলকাতা শ্যুটিংয়ের ফাঁকেই দিওয়ালির একঝলক সাজে মুগ্ধ হয়েছেন ভক্তরা। ছবিটে দেখা গিয়েছে একটি স্ট্র্যাপি সবুজ ব্লিং ব্লাউজের সঙ্গে সবুজ সিকুইন্ড করা শাড়ি পরেছেন। ডিপ নেকলাইনে বোল্ড অনুষ্কার মন পড়ে রয়েছে সেই বিরাট কোহলিতেই। কলকাতায় রয়েছেন, রয়েছে সব্যসাচীর শাড়ির কালেকশন। রফেলস ও পোলকা বিন্দু-সহ শাড়িটিতে সবুজ সতেজ রূপ পেয়েছে। পরিবেশ ও সারমেয়দের স্বাস্থ্য সংক্রান্ত নিয়ে বিভিন্ন প্রচারমূলক কাজের সঙ্গে যুক্ত থাকায় অনুষ্কার ব্য়ক্তিত্ব অন্যান্য তারকাদের থেকে অন্য মাত্রা পায়।

সিগনেচার সাইড-পার্টেড হেয়ারস্টাইলে তার টেক্সচারড চুল কাঁধ পর্যন্ত খোলা ছিল। সাধারণ হলেও অনুষ্কার এই অসাধারণ লুক দিওয়ালির দিনে এক সবুজ বাতাস এনে দিয়েছে। মুক্তোর মত মেকআপ লুক বেছে নিয়েছিলেন তিনি। পিংক লিপস্টিক, পিংক চিকসে পুরো লুকে এক স্নিগ্ধতা বিরাজ করেছে। গলায় ছিল জনপ্রিয় ফ্য়াশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের অসাধারণ হাই-অন্ড লাক্সারি জুয়েলারি। ব্রাইডাল ওয়্যার, পার্টি বা যে কোনও ইভেন্টর জন্য এমন সাজ একদম পারফেক্ট লুক এনে দেবে।

Comments (0)
Add Comment