সিরিয়ায় ইসরাইলি বিমান হামলা, ২ সেনা নিহত

ইসরাইল হামলা চালিয়েছে সিরিয়ার একটি প্রধান বিমান ঘাঁটিতে। সিরিয়ার হোমস প্রদেশে ইসরাইলি বিমান হামলায় দুই সিরিয়ান সৈন্য নিহত এবং তিনজন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ায় এ খবর প্রকাশ করা হয়েছে।

সানার খবরে বলা হয়, সিরিয়ার বিমান প্রতিরক্ষাব্যবস্থা বৈরী টার্গেটগুলোকে জবাব দিয়েছে এবং বেশ কয়েকটি হামলা ভণ্ডুল করে দেয়।

একটি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সানা জানায়, শারাত বিমানঘাঁটিতে ইসরাইলি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, চারটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র বিমানঘাঁটিতে আঘাত হানার সময় প্রচণ্ড শব্দ শোনা গেছে। খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলার টার্গেট ছিল ইরান-সমর্থিত যোদ্ধারা।

সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিতত অংশগুলোতে ইসরাইল শত শত বার হামলা চালিয়েছে।
সূত্র : আলজাজিরা

Comments (0)
Add Comment