টোকিওয় টাইফুন, শ’ শ’ ফ্লাইট বাতিল

শক্তিশালী টাইফুনের কবলে পড়েছে জাপানের রাজধানী টোকিও। ঝড়ো বাতাস ও ভারী বর্ষণের কারণে প্রায় ৪০০ অভ্যন্তরীন ফ্লাইট বাতিল হয়েছে।

বিকালের দিকে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরও কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।

স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটার দিকে টোকিওর প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের তাতেয়মা শহরে টাইফুন মিনদুল আঘাত হানে বলে জানিয়েছে বিবিসি।

আবহাওয়া বিভাগ জানায়, ঝড়টি ঘণ্টায় ২৫ কিলোমিটার (১৬ মাইল) বেগে উত্তর দিকে অগ্রসর হয়েছে। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৮০ কিলোমিটার।

ঝড়ে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষতির কোনও খবর পাওয়া না গেলেও স্থানীয় গণমাধ্যম দুইজন নিহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ।

আবহাওয়া কর্মকর্তারা ঝড়ের প্রভাবে ভূমিধস এবং বন্যার ব্যাপারে জনগণকে সতর্ক করেছেন।

Comments (0)
Add Comment