রাশিয়ার সেনাবাহিনীকে প্রতিহত করতে ট্যাংকের পাশাপাশি যুদ্ধ বিমানও চেয়েছে ইউক্রেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তারা ইউক্রেনকে যুদ্ধবিমান দেবেন না।
খবর বিবিসি
সোমবার (৩০ জানুয়ারি) এক সাংবাদিক বাইডেনকে প্রশ্ন করেন কিয়েভকে যুদ্ধবিমান দেওয়ার কোনো ইচ্ছা তার আছে কি না। এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘না’।
যুক্তরাষ্ট্রের আগে জার্মানিও ইউক্রেনে যুদ্ধ বিমান না দেওয়া কথা জানায়।
এদিকে আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছর পূর্ণ হবে। ওই সময়ে ইউক্রেনের প্রতিবেশি দেশ পোল্যান্ডে যেতে পারেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র এখনো ইউক্রেনের পাশে আছে- এমন বার্তাই তার এ সফরের লক্ষ্য।
পোল্যান্ড সফরের ব্যাপারে জিজ্ঞেস করা হলে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘আমি পোল্যান্ডে যাব। তবে আমি জানি না কখন।’