নতুন ছবির প্রস্তুতি শুরু কঙ্গনার

‘সিমরান’ ছবির প্রস্তুতির জন্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন বলিউড কুইন কঙ্গনা রনৌত। ছবিটি পরিচালনা করছেন হানসাল মেহতা। ছবিতে কঙ্গনা ভারতীয় অনাবাসিক গুজরাটি মেয়ে হিসেবে অভিনয় করবেন। সেখানে তাঁর নাম প্রফুল পাতিল।

কঙ্গনার একটি সূত্র জানায়, কঙ্গনা ‘সিমরান’ ছবির জন্য পরিচালক হানসাল মেহতা ও ছবির দলের সঙ্গে কর্মশালা করছেন। তিনি এখন আটলান্টায় আছেন।

কঙ্গনা রনৌত যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন ২৪ আগস্ট। ১ সেপ্টেম্বর তিনি মুম্বাই ফিরে আসবেন। ‘সিমরান’ ছবিতে একটি মেয়ের গল্প দেখানো হয়। ছবিটিতে তাঁর উচ্চাশা এবং কেমন করে সে বিশ্ব অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ল, তা দেখানো হবে।

সূত্র অনুযায়ী, সেপ্টেম্বরের শেষের দিকে শুটিং শুরু হওয়ার কথা আছে।

Comments (0)
Add Comment