নায়িকাকে চুমু খেতে চাইলেন নওয়াজ!

নায়ক নয়, অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তিনি। সেই লক্ষ্যে ইতিমধ্যেই পৌঁছে গেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এযাবৎ অনেকগুলো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। সামনেই আসছে সোহেল খান পরিচালিত ও সালমান খান প্রযোজিত ছবি ‘ফ্রিকি আলি’। ছবির প্রোমোশনে নওয়াজ জানালেন, পর্দায় নায়িকাকে চুমু খেতে চান তিনি! ঠিক বলিউডের সিরিয়াল কিসার ইমরান হাশমির মত!

‘ফ্রিকি আলি’র প্রোমোশনে অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি ইমরান হাশমির মতো চুমু খেতে চান কিনা। উত্তরে নওয়াজ বলেন, ‘আমি ইমরানকে হিংসা করি। তিনি অসাধারণ কাজ করেন। তার রোম্যান্টিক দৃশ্যগুলো কেউ তেমনভাবে করতে পারে না। আমিও যদি এমন সুযোগ পেতাম!’

তার মানে শুধু চুমু নয়। ইমরানের মতো রোম্যান্টিক দৃশ্যেও অভিনয় করতে চান নওয়াজ। অভিনেতা তার আসন্ন ছবি ‘ফ্রিকি আলি’তে অভিনয় করেছেন অ্যামি জ্যাকসনের সঙ্গে। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

Comments (0)
Add Comment