সৌদি আরবের পরিসংখ্যান অধিদফতরের সূত্র দিয়ে ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টালে সোমবার এ তথ্য প্রকাশ করা হয়।
চলতি বছর বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা সদস্যসহ মোট হজযাত্রীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ৮শ’ ২৯ জন। তন্মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ১শ’ ৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯৫ হাজার ৬শ’ ১৪ জন। চলতি বছর সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ৩৮ জন হজযাত্রী। তন্মধ্যে পুরুষ ২৭ জন, মহিলা ১১ জন। তাদের মধ্যে মক্কায় ২৯ জন, মদিনায় ৮ জন ও জেদ্দায় ১ জন মারা যান।