সাংবাদিক চার্লি রোজকে বিল ক্লিনটন বলেন, হিলারি এখন ভালো আছেন। গত রাতে ঘুমুতে যাওয়ার আগে ভালোই বোধ করছিলেন। পিবিএস টেলিভিশনে রোজকে দেওয়া সাক্ষাৎকারে ক্লিনটন আরও বলেন, রাতে তার ভালো ঘুম হয়েছে। এখন ভালো আছেন। পানি শূন্যতার কারণেই এমনটা হয়েছে।
নাইন/ইলেভেনের ওই অনুষ্ঠানে হিলারি অসুস্থ হয়ে পড়েন। ভিডিও ফুটেজে দেখা যায় তাকে ধরাধরি করে গাড়িতে তোলা হচ্ছে। পরে তার চিকিৎসকরা জানান হিলারি নিউমোনিয়ায় ভুগছেন। তবে সে বিষয়ে জনসমক্ষে কিছু বলেন তিনি। এর আগেও এক দুইবার পানিশূন্যতার কারণে হিলারিকে এমন অবস্থায় পড়তে হয়েছে বলেও জানান বিল ক্লিন্টন।