বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের সঙ্গে সাউথইস্ট ব্যাংক লিমিটেড চুক্তি স্বাক্ষর করেছে। নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মজিদ ও ব্যাংকের হেড অব কার্ডস মো. আব্দুছ সবুর খান চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকেরা সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত সমান মাসিক কিস্তির মাধ্যমে নভোএয়ারে ভ্রমণের সুবিধা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মঈনুদ্দীন, নভোএয়ারের মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার এ কে এম মাহফুজুল আলম উপস্থিত ছিলেন।