‘মন বাসা খালি নেই’ শিরোনামে গানটি লিখেছেন মুম্বাইয়ের রবি বাসনেত। সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের আহম্মেদ হুমায়ুন।
গানটি গাওয়ার পর এক ভিডিও বার্তায় সুনিধি তাঁর অনুভূতির কথা জানিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ‘একটি সুন্দর বাংলা গান গাইলাম। এটি বিজলী ছবির জন্য। গানটি যখন মুক্তি পাবে, আপনারা সবাই শুনবেন।’
সুনিধির গানের সংগীত পরিচালনা করতে পারায় রোমাঞ্চিত আহম্মেদ হুমায়ুন। তিনি বললেন, ‘কোনো দিন কল্পনাই করিনি সুনিধির গানের সংগীত পরিচালনা করার সুযোগ পাব। আমার সংগীতজীবনের সবচেয়ে বড় অর্জন এটি। এতে আমার কাজের সাহস বেড়ে গেছে।’ এর আগে সুনিধি বাংলাদেশের তারকাঁটা সিনেমায় গান গেয়েছিলেন।