জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত আইটিবি-বার্লিন’২০১৫ মেলায় গত বৃহস্পতিবার (০৫ মার্চ) বাংলাদেশের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
রোববার (০৮ মার্চ) ট্যুরিজম বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং এ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ফারুক খান বাংলাদেশের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব আবু হেনা রহমাতুল মুনিম, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী ও ট্যুরিজম বোর্ডের পরিচালক অঞ্জলি রানী চক্রবর্তী উপস্থিত ছিলেন।
২০১৪ সালে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের পর্যটনের ওপর বিটিবি এই টিভিসিটি নির্মাণ করে।