ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে একাধিক জনবল

ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রিটেইল আন্ডাররাইটিং বিভাগ ক্রেডিট অ্যানালিস্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৯ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি

পদের নাম: ক্রেডিট অ্যানালিস্ট

বিভাগ: রিটেইল আন্ডাররাইটিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিসে ভালো দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ০২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ০৯ নভেম্বর ২০২৪

Comments (0)
Add Comment